গৃহবধূকে ধর্ষণের পর চোখ উপড়ে হত্যার অভিযোগে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নে এক নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার অভিযোগে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ

2025-05-06T19:04:25+00:00
2025-05-06T19:04:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৃহবধূকে ধর্ষণের পর চোখ উপড়ে হত্যার অভিযোগে প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:০৪ পিএম   (ভিজিট : ২২৩)
X

বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নে এক নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার অভিযোগে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি আদালত সড়ক হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

আকাশ ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে উক্যনু মারমা, ত্রিপিটক চাকমা, সুভাষ চাকমা, খঞ্জন ত্রিপুরা, কৃপায়ণ ত্রিপুরাসহ অন্য সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন।

খাগড়াছড়ি সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কবিতা চাকমা বলেন, “এক খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। তিনি তিন সন্তানের জননী। তার ১৮ মাসের একটি বাচ্চাও রয়েছে। আমরা এক মাস আগে কাউখালিতে এক মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে সমাবেশ করেছিলাম। আজকে খিয়াং নারীর জন্য বিক্ষোভ করছি।”

তিনি বলেন, “আমাদের দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। আমরা কোথাও নিরাপদ না। আমাদের ওপর ধর্ষণ ও নিপীড়নের শেষ কোথায়? খিয়াং নারী গিয়েছিল জুম চাষের জন্য। তাকে ধর্ষণের পর মাথা থেঁতলে দিয়েছে। চোখ উপড়ে নেওয়া হয়েছে।”

এর আগে সোমবার বিকালে তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়ি জঙ্গল থেকে ২৯ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি কাছাকাছি একটি পাড়ায় থাকতেন।

স্থানীয়রা বলেন, সকালে জুম চাষের জন্য পাশের পাহাড়ে জুমে গিয়েছিলেন ওই নারী। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পাড়ার লোকজন তাকে খুঁজতে বের হয়। তারাই জঙ্গলে ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান। সেই চিহ্ন অনুসরণ করে জঙ্গলের গভীরে গিয়ে ওই নারীর রক্তাক্ত মরদেহ পাওয়ার পর তারা পুলিশে খবর দেন। মরদেহে তারা আঘাতের চিহ্ন দেখেছেন। বিবস্ত্র সেই লাশের চোখও উপড়ে ফেলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy