পর্যটককে মারধর করে টাকা ছিনিয়ে নিলেন যুবদল নেতা

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

কুয়াকাটায় ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলের কক্ষে এক পর্যটককে অবরুদ্ধ করে মারধর করার অভিযোগ উঠেছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।এ

2025-05-06T20:12:56+00:00
2025-05-06T20:12:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পর্যটককে মারধর করে টাকা ছিনিয়ে নিলেন যুবদল নেতা
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ২০০)
X

কুয়াকাটায় ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলের কক্ষে এক পর্যটককে অবরুদ্ধ করে  মারধর করার অভিযোগ উঠেছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগী পর্যটক বাদী হয়ে মঙ্গলবার (৬ মে) দুপুরে মহিপুর থানায় একটি মামলা দায়ের করছেন। তিনি ঢাকার মিরপুর এলাকার শেওড়াপাড়ার বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন, কুয়াকাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি আবাসিক হোটেলের মালিক মোঃ বেল্লাল হোসেন (৪৫), তার সহযোগী রিয়াজ (২৪), শাকিল (২৪)। মামলার অপর আসামি মোঃ ইউসুফ হাওলাদার (২৭) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটার হোটেল ব্লু বার্ডে একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই করা হয়। আরো ২ লাখ টাকা চাঁদার দাবিতে ১০২ নাম্বার কক্ষে তাকে তালাবদ্ধ করে বিদ্যুতের সুইচ অফ করে রাখা হয়ে। 

একপর্যায়ে আটক পর্যটক তুহিন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। এরপর মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে পর্যটক তুহিনকে উদ্ধার করে তাৎক্ষণিক ঘটনার সাথে জড়িত তিনজনকে হোটেল থেকে গ্রেফতার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর কলের মাধ্যমে জানতে পারি কুয়াকাটার ব্লু বার্ড হোটেল একজন পর্যটককে মারধর করে আটকে রাখা হয়েছে। পুলিশ পাঠিয়ে হোটেলের ১০২ নম্বর রুম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে থেকে তিনজনকে আটক করে। আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি ইউসুফ হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুক এ বিষয়ে বলেন, ব্যক্তির কোনো দায় দল নিবে না। কুয়াকাটা পৌর যুবদল অত্যন্ত সুসংগঠিত। যুবদলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy