চৌগাছায় পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭ জন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চৌগাছা

2025-05-07T18:49:27+00:00
2025-05-07T18:49:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌগাছায় পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭ জন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২১১)
X

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত এএসআই লাভলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে পুলিশের একটি দল মাকাপুর গ্রামে অভিযান চালিয়ে সিয়াম নামের এক আসামিকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আসামিকে নিয়ে ফেরার সময় পুলিশের ওপর আবারও হামলা চালানো হয়। এতে ওসিসহ সাত পুলিশ সদস্য আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা এএসআই লাভলুকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল আবেদীন জানান, সাতজন পুলিশ সদস্য চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে ভর্তি রাখা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “আসামি সিয়ামকে থানায় আনা হয়েছে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধাদানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy