চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

লক্ষ্মীপুরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ছিদ্দিক নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার

2025-05-07T19:03:13+00:00
2025-05-07T19:03:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণচেষ্টা, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ২৫৪)
X

লক্ষ্মীপুরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ছিদ্দিক নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি  মো. আবদুল মোন্নাফ।

স্থানীয়রা জানান, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহধর্মপুর এলাকার নুরনবীর স্ত্রী লিপি আক্তার (৪০) কবিরাজি চিকিৎসা নিতে পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকায় আবু ছিদ্দিক কবিরাজের বাড়িতে যান। এ সময় আবু ছিদ্দিক তাকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সম্মান বাঁচে তার।
 
স্থানীয়রা আরও জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় ভিকটিম লিপি আক্তার নিজেই বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত কবিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি  মো. আবদুল মোন্নাফ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy