মহাসড়কে খড় শুকানোর সময় দুর্ঘটনা, যুবক নিহত

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলায় মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলীপ রায়(৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৭মে)

2025-05-07T19:15:02+00:00
2025-05-07T19:15:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহাসড়কে খড় শুকানোর সময় দুর্ঘটনা, যুবক নিহত
রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:১৫ পিএম   (ভিজিট : ৩৭৭)
X

নীলফামারীর ডোমার উপজেলায় মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলীপ রায়(৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৭মে) সকাল সাড়ে ১০টার দিকে ডোমার নীলফামারী মহাসড়কের ধরনীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত দিলীপ রায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দিলীপ রায় তার বাড়ীর সামনে মহাসড়কে খড় শুকাতে দিচ্ছে। এসময় ডোমার থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা বলেন, সকালে মহাসড়কে দূর্ঘটনায় দিলীপ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দূর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়, এখন পর্যন্ত মাইক্রোবাসটির সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy