মনোহরদীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত চালক, আহত ২

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিএনজির আরো দুই

2025-05-07T19:38:54+00:00
2025-05-07T19:38:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত চালক, আহত ২
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৩২)
X

নরসিংদীর মনোহরদীতে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিএনজির আরো দুই যাত্রী গুরুত্বর আহত হয়েছে। বুধবার (৭ মে) সকালে মনোহরদী উপজেলার চঙ্গভান্ডা এলাকার ভাই ভাই পেট্রোল পাম্প ও মুরগির বাজারের মধ্যবর্তী একটি কালভার্টের উপর এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার এস আই মো. শহিদুজ্জান।

নিহত সিএনজি চালকের নাম মো. শাহিন (৩৫) তিনি মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দিগ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়ারা জানায়, নরসিংদী থেকে মনোহরদীর হাতিদিয়া অভিমুখে যাওয়া একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে শাহিন গুরুতর আহত হন। তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা সম্পর্কিত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy