চাচাতো ভাইয়ের হামলায় ভাই নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন

2025-05-08T20:15:53+00:00
2025-05-08T20:15:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাচাতো ভাইয়ের হামলায় ভাই নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৪৯)
X

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই ছেলে ও এক নারীসহ ৩ জন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলীর মৃত্যু হয়। এর আগে গত বুধবার (৭ মে) উপজেলার করফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত সৈয়দ টোকন আলী লোহাগড়া উপজেলার করফা গ্রামের মৃত নবাব মীরের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ মে) সন্ধায় লোহাগড়া উপজেলার করফা গ্রামের সৈয়দ টোকন আলী ও তার আপন চাচাতো ভাইয়ের সাথে ভ্যান নেওয়াকে কেন্দ্র করে ঝগড়ায় জড়ায়। পরে টোকন ও তার পরিবারের লোকজনের উপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ রিজ্জাক আলী, সৈয়দ এরদাউস আলী ও ভাতিজা সৈয়দ রহিম আলী, সৈয়দ করিম আলী, সৈয়দ রহমত আলী ও সৈয়দ হৃদয় আলীসহ তাদের বাড়িতে থাকা ধান কাটা শ্রমিকেরা মিলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। 

এসময় সৈয়দ টোকন আলীসহ তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে টোকন আলীর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে তাকে প্রথমে যশোর ও পরে ঢাকা নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বাংলাদেশ বুলেটিনকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy