হোমিওপ্যাথি দোকান থেকে অ্যালকোহল কিনে খেয়ে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল

2025-05-08T20:35:19+00:00
2025-05-08T20:35:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোমিওপ্যাথি দোকান থেকে অ্যালকোহল কিনে খেয়ে ২ জনের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:৩৫ পিএম   (ভিজিট : ২৮৩)
X

বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক জন।

আজ বৃহস্পতিবার (৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন।

মৃতরা হলেন- উপজেলার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে আব্দুর কালাম  (৪৫) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)। এ ঘটনায় আবু হানিফ নামের একজন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে নেশা জাতীয় অ্যালকোহল কিনে পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তিন জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলী মেডিক্যালে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়।

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, অ্যালকোহল পানে দুই জনের মৃত্যুর পর হোমিওপ্যাথি দোকানদার মোজ্জাম্মেল হক বাবুর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy