নেত্রকোনায় ধানক্ষেতে মিলল যুবকের গলাকাটা লাশ

নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনায় ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলার পূর্বধলা উপজেলার

2025-05-09T18:44:50+00:00
2025-05-09T18:44:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় ধানক্ষেতে মিলল যুবকের গলাকাটা লাশ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৭৫)
X

নেত্রকোনায় ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি বিলের পশ্চিম পাশের ধানক্ষেত থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মোটরসাইকেলচালক রুবেল মিয়া (২৫)। তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত রুবেলের স্বজনদের বরাতে জানা গেছে, গত বুধবার রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় রুবেল মিয়া। পরে রাতে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও রুবেলের কোনও সন্ধান পাননি। 

এদিকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শিশুরা বিলে মাছ ধরতে গেলে মরদেহটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে রুবেল মিয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে রুবেলের মরদেহটি শনাক্ত করে। পরে খবর পেয়ে পুলিশ বিকালে মরদেহটি উদ্ধার করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy