প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:০৫ পিএম (ভিজিট : ৩৩০)

X
গাজীপুরের টঙ্গীতে আমেরিকা প্রবাসী মনিকা ইসলাম খাদিজা হত্যার বিচার ও হত্যাকারী স্বামী রাশেদুল ইসলাম সোহেল ও দেবর শহিদুল ইসলাম শহিদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজনরা।
শুক্রবার দুপুরে নগরীর গাজীপুরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নিহতের স্বজনরা বলেন, আমেরিকার ফ্লোরিডায় স্বপরিবারে বসবাস করতেন খাদিজা। গত ২ মে সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যার মূল পরিকল্পনাকারী তার স্বামী সোহেল ও তার ভাই শহিদ। স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায় বিভিন্ন সময় তাদের মধ্যে কলহের সৃষ্টি হতো। পারিবারিক কলহের জেরে তাকে গুলি করে হত্যা করানো হয়েছে বলে দাবী করেন নিহতের স্বজনরা।
বিষয়টি জানাজানি হলে গাজীপুরা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি। হত্যার বিষয়টি জানতে চাইলে সোহেল ও তার লোকজন শশুর বাড়ির লোকজনের উপর হামলা চালায় বলেও জানান তারা।
স্থানীয়দের দাবী খাদিজা প্রবাসী হলেও প্রতিনিয়ত এলাকার এলাকার দুঃস্থ অসহায় মানুষের খোঁজ খবর রাখতেন। তাদের সহযোগিতা করতেন। সকল সামাজিক কার্যক্রমে তিনি প্রবাসে থেকেও অংশগ্রহণ করতেন। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী হারুন, জামায়াত নেতা সোলায়মান হোসেনসহ সর্বস্তরের এলাকাবাসী।