যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

গুচ্ছ পদ্ধতিতে দেশব্যাপী অনুষ্ঠিত স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

2025-05-09T19:12:42+00:00
2025-05-09T19:12:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ১৫৫)
X

গুচ্ছ পদ্ধতিতে দেশব্যাপী অনুষ্ঠিত স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পঞ্চমবারের মতো ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮৫১ জন, যার মধ্যে উপস্থিতির হার ছিল ৯৩.২৮ শতাংশ। একই দিনে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাও সম্পন্ন হয়।

পরীক্ষা উপলক্ষে যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়।” 

তিনি এ সফল আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ক্লাব সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানান।

‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষার দিন নিরাপত্তা উপ-কমিটির সদস্য, সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বিভিন্ন হল পরিদর্শন করেন এবং পরে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন এক তথ্য বিবরণীতে এ তথ্য নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy