ময়মনসিংহে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে হত্যা মামলার জের ধরে আসামিদের ছুরিকাঘাতে মো. ইয়াসিন আলী স্বপন মিয়া (৩৫) নামের এক বিএনপি কর্মী খুন

2025-05-09T19:23:13+00:00
2025-05-09T19:23:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৭২)
X

ময়মনসিংহে হত্যা মামলার জের ধরে আসামিদের ছুরিকাঘাতে মো. ইয়াসিন আলী স্বপন মিয়া (৩৫) নামের এক বিএনপি কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের গন্ডপা প্রাথমিক বিদ্যালয় মাঠে পূর্বের একটি হত্যা মামলার জের ধরে ইয়াসিন আলী স্বপন মিয়াকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মারাত্মক আহত হলে রক্তাক্ত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ইয়াসিন আলী স্থানীয় বাসিন্দা মো. রজব আলীর ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির একজন সক্রিয় কর্মী। তিনি চার মেয়ে সন্তানের জনক।

নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, ২০২২ সালের ১ জুলাই সন্ত্রাসী হামলায় খুন হন আমার ভাই পারভেজ। ওই হত্যার সাক্ষ্যগ্রহণ চলমান আছে। এ কারণে ওই মামলার আসামি দিলীপ বেশ কিছুদিন ধরে পারভেজ হত্যা মামলা আপসের জন্য চাপ দিয়ে আসছিল। মূলত ওই ঘটনার জের ধরেই আমার ভাতিজা ইয়াসিন আলী স্বপন মিয়াকে আসামিরা ছুরিকাঘাত করে খুন করেছে।

মৃত ইয়াসিন আলীর চাচাতো ভাই মো. আকরাম হোসেন বলেন, ইয়াসিন আলী ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। যারা তাকে ছুরিকাঘাত করে খুন করেছে তারা পারভেজ হত্যা মামলার আসামি এবং চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy