চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গায় আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলের ওপর দিয়ে তীব্র

2025-05-09T19:29:17+00:00
2025-05-09T19:29:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ২৩৩)
X

চুয়াডাঙ্গায় আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে।

সরেজমিনে জানা যায়, আজ সকাল থেকেই রোদের প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। গরম বাতাস বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।
 
ভ্যানচালক রহিম বলেন, ‘ভাড়ার জন্য সকালেই বের হই, কিন্তু রাস্তায় লোকজন কম। গরিবের আবার গরম কিসের! গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছি।’
 
আন্দুলবাড়িয়ার কৃষক ইখলাস হোসেন বলেন, ‘ভোরে জমিতে গেলেও সূর্যের তাপে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।’
 
দর্শনার শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘বৃষ্টির দেখা নেই, তাপমাত্রা বাড়ছে, স্বাভাবিক চলাফেরা কষ্টকর হয়ে পড়েছে।’

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।। তাপমাত্রা আগামী কিছুদিনে আরও বাড়তে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy