সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসানসহ তিনজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত

2025-05-09T20:13:50+00:00
2025-05-09T20:13:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:১৩ পিএম   (ভিজিট : ২১১)
X

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসানসহ তিনজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে শহরের বাহিরগোলা খাদেমের পুলের কাছে এ হামলার ঘটনা ঘটে। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।

আহত অন্যরা হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান ও রেড জুলাইয়ের সহ-মুখপাত্র সেখ তাজ। 

আহত মুনতাসির মেহেদী হাসান বলেন, একটি মটরসাইকেলে আমরা ৩জন রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে বাহিরগোলার দিকে যাচ্ছিলাম। আমাদের সামনে দুটি মোটরসাইকেল বারবার পাশ দিয়ে যাচ্ছিল। আমি তাদের একটি মোটরসাইকেল থামিয়ে বেপরোয়াভাবে চালাতে নিষেধ করি। তখনই দুইজন নেমে লোহার স্টিক দিয়ে আমাকে পেটানো শুরু করে। আর বলতে থাকে- আওয়ামী লীগ হলো আকাশের মতো, তোরা কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করবি। 

এতে বাধা দিতে গেলে তারা সেখ তাজ ও ইমরানকেও মারধর করে। ঘটনার সময় আরেকটি মোটরসাইকেলে থাকা দুইজন কিছুটা দুরত্বে দাঁড়িয়েছিল। এরপর আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। 

মেহেদী আরো বলেন, ঘটনার কিছুক্ষণ আগে শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল করার জন্য ঘোষণা দিয়ে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্টে করেছি। ধারণা করা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই পোস্ট দেওয়ার জন্য ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, রাতে হামলার ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy