বাঁকখালী নদীতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের বাঁকখালী নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে মোহাম্মদ মাহিদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার

2025-05-09T20:45:10+00:00
2025-05-09T20:45:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাঁকখালী নদীতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২৪৩)
X

কক্সবাজারের বাঁকখালী নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে মোহাম্মদ মাহিদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর স্থানীয়দের ফেলা একটি জালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহিদ কক্সবাজার সদরের হারুনুর রশিদের ছেলে এবং রামু সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটকূল পাড়া সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের মামা ও স্থানীয় স্কুলশিক্ষক বেদারুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে হঠাৎ মাহিদ পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে খুঁজতে থাকেন এবং একপর্যায়ে একটি জালে মাহিদের নিথর দেহ উঠে আসে।
মাহিদের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রাখা হয়েছে বলে জানান তার মামা বেদারুল।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, ঘটনার খবর পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy