নরসংদী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তদের হামলা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে প্রাণনাশের হুমকি

2025-05-10T16:22:14+00:00
2025-05-10T16:22:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসংদী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তদের হামলা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৪:২২ পিএম   (ভিজিট : ১৯৬)
X

নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

গতকাল শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এরই মধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটায় পরিবার নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন জন দুর্বৃত্ত ধারালো চাপাতি বের করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদেরও হত্যা চেষ্টায় চপাতি দিয়ে আঘাত করতে চাইলে তা প্রতিহত করার চেষ্টা করি। পরে তারা বিভিন্ন ধরনের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দিয়ে দৌড়ে চলে যায়। হামলার সময় তার সঙ্গে স্ত্রী, দুই বছরের শিশু ছেলে ও ভাগনি অবস্থান করছিল।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy