ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে বিষধর সাপের কামড়ে আখিঁ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় উপজেলার দেওপাড়া

2025-05-10T18:30:06+00:00
2025-05-10T18:30:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৮৯)
X

টাঙ্গাইলের ঘাটাইলে বিষধর সাপের কামড়ে আখিঁ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের যুগিয়া টেঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আখিঁ উপজেলার কালিকাপুর উত্তর পাড়া গ্রামের আয়েজ উদ্দিন এর মেয়ে। আখিঁর বাবা প্রবাসী এবং তারা যুগিয়া টেঙ্গর  প্রাথমিক বিদ্যালয়ের  দক্ষিণ পাশে নতুন বাড়িতে থাকতেন। আখিঁ দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। 

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, গতকাল রাতে আখিঁ পড়তে বসেছিলো। এসময় পড়ার টেবিলে  একটি বিষধর সাপ আখিঁর পায়ে কামড় দিলে সে ব্যাথা অনুভব করে। পরে রাতেই তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আখিঁর মৃত্যু হয়।

স্থানীয় ০৩ নম্বর ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান, আখিঁর পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই আখিঁর মৃত্যু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy