যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বাঘারপাড়া উপজেলার সাদিপুর বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম আহমেদ (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকার

2025-05-10T18:34:17+00:00
2025-05-10T18:34:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৬১)
X

যশোরের বাঘারপাড়া উপজেলার সাদিপুর বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম আহমেদ (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকার গাবতলী এলাকার বাসিন্দা।

শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে যশোর-মাগুরা মহাসড়কের পাশে হেঁটে যাওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

স্থানীয় ইজি বাইক চালক তোতা মিয়া আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি মারা যান।

যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আত্মীয়-স্বজন আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy