ঘাটাইলে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে পরিক্ষা শেষ করে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় আল আমিন (৬) নামে এক

2025-05-12T18:56:47+00:00
2025-05-12T18:56:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৮৩)
X

টাঙ্গাইলের ঘাটাইলে পরিক্ষা শেষ করে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় আল আমিন (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার সাড়ে ১১ টায় উপজেলার ২নং ইউনিয়নের কুলিয়া জামালপুর মসজিদ রোডে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু শিক্ষার্থী উপজেলার বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র। উপজেলার খিলপাড়া গ্রামের মৃত মাহমুদ আলির ছেলে। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা , সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম হাসপাতলে দেখতে যান। 

প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা জানান, উপজেলার খিলপাড়া গ্রামের মোঃ আল আমিন প্রান্তিক মুল্যায়ন পরিক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা ধাক্কা দিলে শিশুটি ছিটকে পরে যায়। মাথায় প্রচন্ড আঘাত পায় পরে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আলামিন ছোট থাকতে তার বাবা মারা যায়। পরে মা বিয়ে হয়ে চলে যায় অন্যের ঘরে । দাদীর সংসারে ছোট শিশুটিকে লালন পালন করছে। সেখান থেকে লেখা পড়ায় হাতে খরি। তাও হলো না ঘাতক অটো কেড়ে নিলো ছোট শিশুটির প্রান।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, বাচ্চার অভিভাবক মামলা করতে আগ্রহী না থাকায় লাশ দাফনে অনুমতি দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy