বরিশালে গণঅভ্যুত্থানে শহীদ ১৫ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল জেলায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ১৫ জনের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে জেলা প্রশাসন বরিশালের

2025-05-12T18:58:31+00:00
2025-05-12T18:58:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে গণঅভ্যুত্থানে শহীদ ১৫ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৭৭)
X

বরিশাল জেলায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ১৫ জনের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ১৫ জনের পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ টাকার সঞ্চয়পত্রের চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিব) লুসিকান্ত হাজং, ১০ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, মো. আলাউল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, জেলা সমাজসেবার কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্যরা।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে জেলা প্রশাসক জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করেন। বরিশাল জেলায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত মোট ৩০ জন শহীদ রয়েছে এদের মধ্যে আজ ১৫ জন শহীদের পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র বিতরণ করা হয়। 

আগৈলঝাড়া উপজেলা ১ জন, বানারিপাড়া উপজেলা ৩ জন, বাকেরগঞ্জ উপজেলা ১ জন, হিজলা উপজেলা ৩ জন, গৌরনদী উপজেলা ১ জন, বাবুগঞ্জ উপজেলা ৩ জন, মেহেন্দিগঞ্জ উপজেলা ১ জন, মুলাদী উপজেলা ২ জন। পর্যায় ক্রমে সব শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy