মাগুরায় জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৪১ জনের মাঝে আর্থিক অনুদানের চেক ও ১০ জন শহিদ পরিবারের মাঝে সঞ্চয় পত্র বিতরণ

2025-05-13T18:49:45+00:00
2025-05-13T18:49:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২৬৯)
X

জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৪১ জনের মাঝে আর্থিক অনুদানের চেক ও ১০ জন শহিদ পরিবারের মাঝে সঞ্চয় পত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকালে মাগুরা জেলা অডিটরিয়ামে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, শহিদ পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা সঞ্চয় পত্রের চেক ও প্রত্যেক আহতদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। 

এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাগুরার ২৪১ জন আহতদের জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ২ কোটি ৪১ লাখ টাকার চেক প্রদান করা হয়। সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার ১০ জন শহিদ পরিবারের মাঝে  ১০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার সঞ্চয় পত্র বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy