টঙ্গীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।মঙ্গলবার দুপুরে টঙ্গীর বনমালা

2025-05-13T19:42:00+00:00
2025-05-13T19:42:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:৪২ পিএম   (ভিজিট : ২৩৩)
X

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে টঙ্গীর বনমালা হায়দ্রাবাদ ব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

নিহত আব্দুল মজিদের পিতার নাম মৃত খাজা মহিউদ্দিন। তিনি টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নগরীর বনমালা হায়দরাবাদ ব্রীজ সংলগ্ন এলাকায় রেললাইনে অসতর্ক অবস্থায় হাঁটছিলেন বৃদ্ধ আব্দুল মজিদ। এসময় ঢাকাগামী জয়দেবপুর কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে রেলওয়ে পুলিশ। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রতিবেশী স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy