যশোরে অস্ত্র ও গুলিসহ আটক সন্ত্রাসী আকাশের ১৭ বছরের জেল

যশোর প্রতিনিধি

সারাবাংলা

অস্ত্র ও গুলিসহ আটক সন্ত্রাসী শংকরপুরের সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশের ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।মঙ্গলবার অতিরিক্ত জেলা

2025-05-13T20:19:13+00:00
2025-05-13T20:19:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যশোরে অস্ত্র ও গুলিসহ আটক সন্ত্রাসী আকাশের ১৭ বছরের জেল
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:১৯ পিএম   (ভিজিট : ৩১৫)
X

অস্ত্র ও গুলিসহ আটক সন্ত্রাসী শংকরপুরের সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশের ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী আসামি আকাশকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

আকাশ যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সে শংকরপুরের আশ্রম রোডের আব্দুল হাকিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান। 

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ নভেম্বর রাত সাড়ে চারটার দিকে ডিবির কাছে খবর আসে বেজপাড়া কবরস্থান এলাকার রাফাত নামের একজনের বাড়ির ছাদে একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক ডিবির এসআই হোফায়েল আহমেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে হাজির হন। হাতেনাতে সন্ত্রাসী ইয়াসিন আরাফাত ওরফে হুজুর ইয়াসিনকে আটক করে। 

এসময় ইয়াসিনের কোমর থেকে একটি বিদেশী পিস্তল ও আকাশের কাছথেকে একটি ওয়ানশুটারগান ও উদ্ধার করে। যার মধ্যে তিন রাউন্ড গুলি ছিলো। এছাড়া তাদের কাছে থাকা ব্যাগ থেকে চারটি চাকু ও একটি ল্যাাপটপ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন এসআই তোফায়েল আহম্মেদ। মামলাটি তদন্ত করে এসআই আবুল খায়ের মোল্লা ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে ওই দুইজনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। মামলা বিচারাধীন অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে এ মামলার অপর আসামি হুজুর ইয়াসিন সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন। 

সর্বশেষ গত ২৯ এপ্রিল এ মামলার রায় ঘোষনার দিনে বিচারক জুয়েল অধিকারী অস্ত্র রাখার অপরাধে ১০ বছর ও গুলি রাখার অপরাধে আরও সাত বছরের সর্বমোট ১৭ বছরের কারাদন্ডের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান জানান, রায় ঘোষনার সময় আকাশ পলাতক ছিলেন। পরবর্তিতে জানা যায়, আরেকটি মামলায় আকাশ কারাগারে আটক রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে অস্ত্র মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy