সাতক্ষীরায় বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

শ্যামনগরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আবু সালেহ আহম্মেদ (৩৫) নামের এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন।আজ

2025-05-14T18:39:14+00:00
2025-05-14T18:39:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৬:৩৯ পিএম   (ভিজিট : ২৪৯)
X

শ্যামনগরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আবু সালেহ আহম্মেদ (৩৫) নামের এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন।

আজ বুধবার (১৪ মে) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে এ ঘটনা ঘটে। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু সালেহ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তিনি বিজিবি ১৭ ব্যাটালিয়নের সিপাহি পদে কর্মরত ছিলেন। 

বিজিবি সূত্রে জানা গেছে, শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় থাকতেন সালেহ। প্রতিদিনের মতো বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা খোঁজ নিতে গিয়ে তাকে নিজ কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। উপপরিদর্শক ফারুক আলী মন্ডলকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy