নড়াইলে কৃষককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে খাজা মোল্লা (৫১) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

2025-05-14T19:14:36+00:00
2025-05-14T19:14:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে কৃষককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৭:১৪ পিএম   (ভিজিট : ১৭৭)
X

নড়াইলের লোহাগড়ায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে খাজা মোল্লা (৫১) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা।

আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা সড়কের ওপর এই হত্যাকণ্ডের ঘটনা ঘটে। নিহত খাজা মোল্লা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের লবাব মোল্লা ওরফে লবা মোল্লার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাজা মোল্লা বাজার করার জন্য বাড়ি থেকে বের হন। পথে কুমারডাঙ্গা সড়কের ওপর প্রতিপক্ষের লোকেরা তাঁকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড বা কারা হত্যাকাণ্ডে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy