বাবুগঞ্জে আধুনিক চাষাবাদের কলাকৌশল প্রশিক্ষণ পেল ৩০ প্রান্তিক কৃষক

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালের বাবুগঞ্জে রহমতপুরে দিনব্যাপী বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত উচ্চফলনশীল ডাল ও তেল বীজ ফসলের আধুনিক উৎপাদন

2025-05-14T19:21:39+00:00
2025-05-14T19:21:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাবুগঞ্জে আধুনিক চাষাবাদের কলাকৌশল প্রশিক্ষণ পেল ৩০ প্রান্তিক কৃষক
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ২৩৭)
X

বরিশালের বাবুগঞ্জে রহমতপুরে দিনব্যাপী বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত উচ্চফলনশীল ডাল ও তেল বীজ ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ মে) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রহমতপুর বরিশাল এর আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে বাবুগঞ্জ উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষকদের নিয়ে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. মাহমুদুল হাসান খান এর সঞ্চালনায় এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। 

এ কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মো. সেলিম উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মশিউর রহমান, প্রধান ডঃ মুহাম্মদ ইসহাকুল ইসলাম প্রমূখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy