সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে

2025-05-14T19:30:49+00:00
2025-05-14T19:30:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৭:৩০ পিএম   (ভিজিট : ২০৩)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বুধবার দুপুরে ববির গ্রাউন্ড ফ্লোরের সামনে এই কর্মসূচির আয়োজন করে ববি ছাত্রদল।

সমাবেশে বক্তারা শাহরিয়ার সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধিরও দাবি জানান। প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়।

এসময় বক্তব্য দেন ববি ছাত্রদল নেতা ইনজাম শাওন, আশিক আহমেদ, মোশাররফ হোসেন, আরিফ হোসেন শান্ত, আজমাইন সাকিব প্রমুখ। উল্লেখ্য, নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাবির স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

ববি শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, ‘এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। ৫ আগস্টের ঘটনার পর যখন ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, তখনই তাদের হত্যার টার্গেট করা হচ্ছে। আমরা চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত এই হত্যার বিচার করুক। যদি তা না পারে, তাহলে সরে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুক।’

ববি শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘ঢাবি ক্যাম্পাসে আজ শিক্ষার্থীদের কোনো নিরাপত্তা নেই। আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। এই দাবিতে ব্যর্থ হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি আদায় করে নেবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy