প্রতিবেশীকে হত্যার দায়ে নারীসহ তিনজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে হত্যার দায়ে নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০

2025-05-14T19:54:39+00:00
2025-05-14T19:54:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিবেশীকে হত্যার দায়ে নারীসহ তিনজনের যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১৭৩)
X

নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে হত্যার দায়ে নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমান আনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। 

আজ বুধবার (১৪ মে) দুপুরে নড়াইলের অতিরিক্তি জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এলিনা আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের সাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহারউদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন।

মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধেরে জেরে আসামিরা গত ২০১১ সালের ২৪ এপ্রিল তাদের প্রতিবেশি মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় উল্লিখিত ৩ আসামির বিরুদ্ধে নিহতের বড়ভাই মোঃ বিল্লাল খন্দকার বাদি হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ হওয়ায় প্রত্যেক আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমান আনাদায়ে আরো ৩ মাসের কারদণ্ডদেশ প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy