ভিজিএফ কমিটির সভায় নিষিদ্ধ ইউনিয়ন আ.লীগ সভাপতি

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কমিটির এক সভায় নিষিদ্ধ

2025-05-15T18:45:40+00:00
2025-05-15T18:45:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভিজিএফ কমিটির সভায় নিষিদ্ধ ইউনিয়ন আ.লীগ সভাপতি
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ২৭৫)
X

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কমিটির এক সভায় নিষিদ্ধ ঘোষিত  স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ মে) ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাগিনা ও ডিমলা উপজেলার ৪নং খগা খড়িবাড়ী নিষিদ্ধ ঘোষিত  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি বর্তমানে ওই ইউনিয়নের নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সভা শেষে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম (সাহিন)। ছবি প্রকাশের পরপরই  আলোচনা-সমালোচনার ঝড় উঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন রাজনৈতিক দলের কোনো নেতা সরকারি প্রশাসনিক সভায় উপস্থিত থাকবেন, যেখানে মূলত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশ নেওয়ার কথা।

এ বিষয়ে মো. জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে এ নিয়ে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, “ডিমলায় আজ আমার তৃতীয় কর্মদিবস। ভিজিএফ চাল বিতরণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সকল চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও সচিবদের নিয়ে সভা করেছি। আমি এখনো সবাইকে ভালোভাবে চিনি না। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।”

অন্যদিকে বিষয়টি নিয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে এলাহী বলেন, এই সভা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কোথায় বা কখন হয়েছে, তাও জানা নেই। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy