ভূঞাপুরে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়

2025-05-15T18:47:57+00:00
2025-05-15T18:47:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মহির উদ্দিন, অলোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। সমাবেশে উপজেলার শতাধিক কৃষাণ-কৃষাণী ও সাংবাদিক অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy