উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চান ইশরাক সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা।আজ শনিবার (১৭ মে) ইশরাক হোসেনকে

2025-05-17T15:22:12+00:00
2025-05-17T15:22:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চান ইশরাক সমর্থকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৩:২২ পিএম   (ভিজিট : ২২৯)
X

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা।

আজ শনিবার (১৭ মে) ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

‘আসিফের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।

ইশরাকের সমর্থকরা বলছেন, আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্র রয়েছে।

আমির হোসেন নামে ইশরাকের এক সমর্থক বলেন, ‘আমরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাই। এই সিটি করপোরেশন ছেড়ে তিনি যেন সচিবালয়ে গিয়ে অফিস করেন। নগর ভবনকে তিনি পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছেন। আমরা তাকে আর এখানে দেখতে চাই না। নগর ভবনে বসবেন নগরপিতা।’

স্বেচ্ছাসেবক দল নেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘সচিবালয়ে গিয়েছিলাম জনগণের দাবি জানাতে। কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ আটকে রাখা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কোনো বিশৃঙ্খলা করিনি।’

৬১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিক বলেন, ‘আদালত রায় দিয়েছেন তিনি (ইশরাক) মেয়র। তাহলে কেন এত টালবাহানা করা হচ্ছে? আদালতকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে?’

যাত্রাবাড়ী থেকে আসা শ্রমিক দলের নেতা হোসেন বলেন, ‘আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই। শিগগিরই ইশরাক ভাইকে মেয়র হিসেবে শপথ দেওয়া হোক, এটাই আমাদের একমাত্র দাবি।’

এর আগে, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল রাতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। এ-সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy