ভারতের পুশইনকে ‘উসকানি’ হিসেবে দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না।

2025-05-17T15:30:27+00:00
2025-05-17T15:30:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতের পুশইনকে ‘উসকানি’ হিসেবে দেখছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৩:৩০ পিএম   (ভিজিট : ২১০)
X

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ক্ষেত্রেও আমরা প্রপার চ্যানেল ব্যবহার করেই ফেরত পাঠানোর নীতিতে অটল আছি।

আজ শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, পুশইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।

তিনি বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ‘পুশইন’ (জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো) নয়, বরং কূটনৈতিক ও প্রপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছি।

এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পুশইনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীদের দেশে প্রবেশের ঝুঁকি রয়েছে। আমরা আশাবাদী, এসব অপতৎপরতা প্রতিহতে আমরা সফল হব।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy