টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রনজু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানাধীন

2025-05-17T18:17:50+00:00
2025-05-17T18:17:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৬:১৭ পিএম   (ভিজিট : ৪২৪)
X

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রনজু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানাধীন বাটা গেট এলাকায় বিআরটি ফ্লাইওভারের উপরে এই ঘটনা ঘটে। 

নিহত রনজু পাবনা জেলা সদরের মজিদপুর গ্রামের শামসুল খাঁ এর ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ গাজীপুরা এলাকায় নাজমা সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন। 

জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে টঙ্গী ফিরছিলেন রনজু। পথিমধ্যে বিআরটি ফ্লাইওভারের বাটা গেট এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। 

এসময় ছিনতাইকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া থানা পুলিশের একাধিক টিম ছিনতাইকারীদের গ্রেফতারে কাজ করছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy