টঙ্গী‌তে ব‌কেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ‌ব‌রোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপু‌রের টঙ্গী‌তে এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা ময়মন‌সিংহ মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছে বি এইচ আই

2025-05-17T19:14:00+00:00
2025-05-17T19:14:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গী‌তে ব‌কেয়া বেতনের দাবিতে মহাসড়ক অ‌ব‌রোধ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:১৪ পিএম   (ভিজিট : ৯৫)
X

গাজীপু‌রের টঙ্গী‌তে এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা ময়মন‌সিংহ মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। 

শনিবার (১৭ মে) সকাল সা‌ড়ে ৯টা থে‌কে মহাসড়ক অবরোধ করে তারা। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে সোয়া একঘন্টা পর সকাল ১০টা ১৫ মি‌নিটে মহাসড়ক থেকে সরে যায় শ্রমিকরা। 

শ্রমিকরা জানায়, কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিকের গত এপ্রিল, চলতি মে মাসের মাসের বকেয়া বেতন, অতিরিক্ত মজুরি (ওভারটাইম) ও ঈদ-উল আযহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কতৃপক্ষ এ বিষয়ে কোন সিন্ধান্ত জানায়নি। মালিকপক্ষ গোপনে কারখানার মালামাল ও মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলতে চেষ্টা করছেন। বাধ্য হয়ে শনিবার সকাল থেকে বিক্ষুদ্ধ শ্রমিকরা  মহাসড়কে বিক্ষোভ শুরু করে।

এ বিষয়ে কারখানার কর্তৃপ‌ক্ষের সা‌থে যোগা‌যো‌গ ক‌রার চেষ্টা করে তা‌দের কাউ‌কে পাওয়া যায়‌নি। 

গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সাথে কথা বলেন। প‌রে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গি‌য়ে কারখানার সাম‌নে অবস্থান কর‌ছে। কারখানার কর্তৃপ‌ক্ষের সা‌থে যোগ‌যোগ ক‌রে সমাধা‌নের চেষ্টা চল‌ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy