৫ দফা দাবিতে সুনামগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জে মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম এর ৮ম প্রকল্প শুরু করা, পবিত্র ঈদুল আজহা'র আগে বকেয়া ৫ মাসের

2025-05-17T19:25:07+00:00
2025-05-17T19:25:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ দফা দাবিতে সুনামগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৩৬)
X

সুনামগঞ্জে মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম এর ৮ম প্রকল্প শুরু করা, পবিত্র ঈদুল আজহা'র আগে বকেয়া ৫ মাসের বেতন দেয়া, বেতনবৃদ্ধি করার দাবিসহ মোট ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ।

শনিবার (১৭ মে )  সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  শহরের প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এরপর শিক্ষকরা ডিসি অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। খবর পেয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া কর্মসূচিতে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। 

অবস্থান কার্যক্রম শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবরে লেখা একটি স্মারকলিপি  সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে পেশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিগত ৭ পর্যায়ে সন্তুষ্টজনক কাজ করে সকলের কাছে প্রশংসিত হয়েছি। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ, বেকার যুবক ও নারী শিক্ষিকাবৃন্দ অত্যন্ত আন্তরিকতা দিয়ে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসক মহোদয় সরকারি দায়িত্ব পালনে আমাদের কাজে লাগিয়েছেন। আমরা নিষ্ঠার সাথে নির্দেশনা মেনে কাজ করেছি।  এর মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষার প্রসার হয়েছে,  সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, কোরআন শিক্ষা দেয়া হয়েছে, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আমরা সামজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।  ধর্মমন্ত্রণালয়ে এখনও ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন।  তারাই এখন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে গড়িমসি করছেন। এখন কেন এই প্রকল্প আউটসোর্সিং এর আওতায় নেয়ার পাঁয়তারা চলছে? আমরা তা হতে দিবো না

বক্তাদের দাবি , ৫ মাসের বকেয়া বেতন অনতিবিলম্বে দিতে হবে। এছাড়াও বেতন বৃদ্ধি করাসহ প্রকল্পটি চালু রাখতে হবে। তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারি দেন। 

উল্লেখ্য, কর্মসূচির নেতৃত্ব দেন মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান। মাওলানা হাবিবুর রহমান'র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশি, মাওলানা নুরুজ আলী, মাওলানা নাজমুল হক,মাওলানা মজিবুর রহমান, মাওলানা আব্দুল হান্নান,মাওলানা জিয়া উদ্দিন,মাওলানা সুহেল আহমেদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শাহনুর,সৈয়দ জিয়াউর রহমান, আবু সুফিয়ান, প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy