ধর্ষণচেষ্টা মামলার বাদীর বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বের হয়ে বাদীর বাড়ীতে লুটপাট-অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ

2025-05-17T19:28:19+00:00
2025-05-17T19:28:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধর্ষণচেষ্টা মামলার বাদীর বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:২৮ পিএম   (ভিজিট : ২৯৯)
X

লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বের হয়ে বাদীর বাড়ীতে লুটপাট-অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে আব্দুল মালেক বলেন, ঢাকায় থাকার সুবাদে তার প্রতিবেশী হাবিব মিয়া দীর্ঘদিন থেকে তার স্ত্রী সোমাইয়া বেগমকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি স্থানীভাবে অনেককে জানালেও কেন প্রতিকার না পেয়ে গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেন। হাবিব সাপ্টিবাড়ি বাজার এলাকার হাফিজ আলীর পুত্র। এ ঘটনায় মামলা হলে হাবীব জেল হাজত থেকে জামিনে বের হয়ে শুক্রবার সকালে হাবীব তার দলবল নিয়ে তার বাড়িতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় তার তিন কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

এসময় সংবাদ সংগ্রহে গিয়ে তিনজন সাংবাদিকও তাদের হামলার শিকার হন। বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে হাবীবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবী জানান ভুক্তভোগী মালেক।

সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy