বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেফতার

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে

2025-05-17T19:31:44+00:00
2025-05-17T19:31:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেফতার
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ১৮৭)
X

বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগ সরকারের সময়ে ১০তম জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ছিলেন। এই আসনে তার আগে সংসদ সদস্য ছিলেন তার স্বামী শওকত হোসেন হিরন।

বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং শহরের প্রাক্তন মেয়রও ছিলেন তিনি। পরে ২০১৪ সালে ৯ এপ্রিল হিরন মারা গেলে আসনটি শূন্য হয়ে পড়ে। তখন সেই আসনে উপনির্বাচন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন জেবুন্নেসা।

ওই পরিবারের ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে ঢাকার বাসা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy