থানার সামনে অটোরিকশায় ‘পাইকারি’ গাঁজা বিক্রি, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজশাহীর মোহনপুরে অটোরিকশায় অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করছিলেন মাদক কারবারি। এ সময় অভিযান চালিয়ে

2025-05-17T20:23:05+00:00
2025-05-17T20:23:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থানার সামনে অটোরিকশায় ‘পাইকারি’ গাঁজা বিক্রি, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:২৩ পিএম   (ভিজিট : ১৯৩)
X

রাজশাহীর মোহনপুরে অটোরিকশায় অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করছিলেন মাদক কারবারি। এ সময় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল শুক্রবার বিকেলে মোহনপুর থানার বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার (১৭ মে) দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন- রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডামালা এলাকার মৃত নাইমুল হকের ছেলে মো. সেলিম (২৩) ও মহানগরীর হাজরাপুকুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে মো. শুকুর আলী (৩২)।

র‌্যাব জানায়, মোহনপুর বাজারস্থ পাঁকা রাস্তার ধারে কতিপয় মাদক কারবারি অটোরিকশা অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রয় করছিল। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এ সময় র‌্যাব-৫, সিপিএসসির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে দু’জন মাদক কারবারিকে তাদের দখলে থাকা একটি অটোরিকশাসহ গ্রেফতার করে। পরবর্তীতে অটোরিকশার সিটের নিচে থাকা বক্স তল্লাশি করে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, ওই দুই আসামি এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোহনপুর থানার বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবীদের কাছে খুচরা পুরিয়া বা পাইকারিভাবেও বিক্রি করে আসছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy