সরকার সংস্কারের কথা বললেও আমি নিজেই বৈষম্যের শিকার: ইঞ্জিনিয়ার তুহিন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

সরকার বলছে সংস্কার করছে, বৈষম্য দূর করছে অথচ আমি নিজেই এই সরকারের বৈষম্যের শিকার, বাস্তবে তারা এখনো বৈষম্য

2025-05-17T20:43:17+00:00
2025-05-17T20:43:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকার সংস্কারের কথা বললেও আমি নিজেই বৈষম্যের শিকার: ইঞ্জিনিয়ার তুহিন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৪৫৩)
X

সরকার বলছে সংস্কার করছে, বৈষম্য দূর করছে অথচ আমি নিজেই এই সরকারের বৈষম্যের শিকার, বাস্তবে তারা এখনো বৈষম্য দূর করতে পারেনি- এমন মন্তব্য করেছেন সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

শনিবার (১৭ মে) বিকেল ৫টায় নীলফামারীর ডোমার হাইস্কুল মাঠে দীর্ঘ ১৮বছর পর নিজ জন্মভূমিতে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা ও জনসমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ডোমার উপজেলা ও পৌর বিএনপি।

ইঞ্জিনিয়ার তুহিন বলেন, আমরা পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি দেশের বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠান কোন একটি বিশেষ দলের লোকজন দখল করে রেখেছে। এসব দখলদারিত্বের বিরুদ্ধে সরকার কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আরো বলেন, বিএনপি কিছু নিলে সেটি হয় চাঁদা, আর অন্যরা নিলে সেটি হয় হাদিয়া। এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। 

তিনি আরো উল্লেখ করেন, আজকে যখন সরকার সংস্কারের কথা বলছে, তখন মনে করিয়ে দিতে চাই যে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ৩১ দফার সংস্কার প্রস্তাব পেশ করেছেন। আমরা শুরু থেকেই দেশের গণতান্ত্রিক চর্চা ও সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি।

নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা চাই সরকার দ্রত নির্বাচনী ম্যাপ ঘোষনা করুক। দেশের জনগণ চায় একটি সুষ্ঠ নির্বাচন এবং তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

তিনি অভিযোগ করে বলেন, সরকারের অভ্যন্তরে নানা ধরনের চিন্তাধারা এবং বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। কিছু মহল বিএনপির বিরুদ্ধে শুধু বিষোদগারে ব্যস্ত।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু ও সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ। 

অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির প্রতিটি ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy