‘বিদেশি নাগরিকত্বের’ প্রমাণ চাইলেন নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে একজন ‘বিদেশি নাগরিক’ বলে সম্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। নিজের

2025-05-18T16:18:38+00:00
2025-05-18T16:18:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বিদেশি নাগরিকত্বের’ প্রমাণ চাইলেন নিরাপত্তা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৪:১৮ পিএম   (ভিজিট : ৩৪৭)
X

নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে একজন ‘বিদেশি নাগরিক’ বলে সম্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ চেয়েছেন খলিলুর রহমান।

আজ রোববার (১৮ মে) গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিযোগের প্রমাণ চেয়েছেন খলিলুর রহমান।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি।

এর আগে, গতকাল খুলনায় এক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ সরকার প্রধানের উদ্দেশে বলেছেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এ দেশের নিরাপত্তাসংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না।’ 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy