প্রশাসকের ‘হিযবুত তাহরীর’ সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে মুখ খুলল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) প্রশাসক মোহাম্মদ এজাজকে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত করার অভিযোগকে

2025-05-18T16:43:46+00:00
2025-05-18T21:56:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রশাসকের ‘হিযবুত তাহরীর’ সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে মুখ খুলল ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৫ ৯:৫৬ পিএম  (ভিজিট : ৩১৬)
X

ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) প্রশাসক মোহাম্মদ এজাজকে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত করার অভিযোগকে ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে ডিএনসিসি।

আজ রোববার (১৮ মে) এক বিবৃতিতে ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘এই অভিযোগগুলো মূলত তাদের কাছ থেকে এসেছে, যারা পূর্ববর্তী সময়গুলোতে মানবাধিকার লঙ্ঘন, পরিবেশের ক্ষতি ও স্বৈরাচারী আচরণের সঙ্গে জড়িত ছিল এবং যাদের অপকর্মের বিরুদ্ধে মোহাম্মদ এজাজ ধারাবাহিকভাবে সোচ্চার থেকেছেন।’

ফারজানা ববি বলেন, মোহাম্মদ এজাজ একজন দীর্ঘদিনের পরিবেশকর্মী, লেখক ও চিন্তাবিদ। তিনি প্রায় ১৬ বছর ধরে নদী রক্ষা, জলাধার সংরক্ষণ এবং পানির ন্যায্য বণ্টন নিয়ে কাজ করে আসছেন। তিনি জল-সংকট, আন্তঃসীমান্ত নদীর পানি ও পানির ওপর নির্ভরশীল মানুষের অধিকার নিয়ে অবস্থান নিয়ে কিছু প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে আঘাত করেছেন। ফলে পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণের অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি চক্র।

২০১৫ সালে তার মালিকানাধীন একটি ভবন থেকে কয়েকজন সন্দেহভাজন হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার হওয়ার ঘটনায় তাকে উদ্দেশ্যমূলকভাবে ওই সংগঠনের সঙ্গে যুক্ত করার অপচেষ্টা চালানো হয় বলে দাবি করে ডিএনসিসি। অথচ সেই ভবনে তিনি বসবাস করতেন না এবং ঘটনাটির সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। শুধুমাত্র মালিকানা সূত্রে তার নাম উল্লেখ করা হয়েছিল। পরে আইনগত তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় মোহাম্মদ এজাজ সম্পূর্ণরূপে খালাস পান এবং আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হন। 

ডিএনসিসির ভাষ্য অনুযায়ী, এটি স্পষ্টভাবে প্রমাণ করে, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

তিনি বলেন, মোহাম্মদ এজাজ ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রবণতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার। তিনি এ নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, কলাম লিখেছেন এবং মতপ্রকাশের মাধ্যমে ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

ফারজানা ববি আরও বলেন, ‘একজন সক্রিয় নাগরিক হিসেবে মোহাম্মদ এজাজ শুধুই একজন প্রশাসক নন, বরং তিনি দেশের গণতন্ত্র, পরিবেশ এবং মানবাধিকার রক্ষায় এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এ কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা দেশের সার্বিক অগ্রযাত্রার প্রতিকূল।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy