চট্টগ্রামে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

কর্ণফুলীতে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের

2025-05-18T18:59:45+00:00
2025-05-18T18:59:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৪৭০)
X

কর্ণফুলীতে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়ায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন– কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ (৫০) ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান (৩৫)। এ ছাড়া পুলিশের আরও কয়েকজন সদস্য আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ বাজার এলাকায় একদল দুর্বৃত্ত রাতে জমি দখলের চেষ্টা চালায়। ওই সময় একই পথে পুলিশের একটি দল বিশেষ অভিযানে যাচ্ছিল। তখন দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ইনচার্জ মিজানুর রহমান বুকে আঘাত পান এবং ওসি শরীফসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

স্থানীয়রা জানান, এ ঘটনার নেতৃত্বে ছিলেন টিটু নামে এক যুবক। তিনি বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘অভিযানে গেলে পেছন থেকে দুর্বৃত্তরা ইট-পাটকেল ছোড়ে। আমি বুকে আঘাত পাই, ওসি স্যারও আহত হন। চিকিৎসা শেষে আমি বাসায় ফিরেছি।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, একটি বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থলে একটি ঘেরাও-ভাঙচুর চালাচ্ছিল একদল দুর্বৃত্ত। তাদের কাছে ভাঙচুরের কারণ জানতে চাওয়া মাত্রই তারা আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy