কালিহাতীতে ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া নামক স্থানে এক লেয়ার ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা করেছে

2025-05-18T19:41:33+00:00
2025-05-18T19:41:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১১৯)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া নামক স্থানে এক লেয়ার ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

প্রাথমিকভাবে ধারণা করছে শুক্রবার কিংবা শনিবার রাতের যেকোন সময় ফার্মে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে জবাই করে ওই ফার্মের পিছনে ডেনের মধ্যে ফেলে রেখে যায়।

রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ফার্মের মালিককে জানায়। পরে মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।

ফার্ম মালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার ফার্মে কাজ নেন আখতারুল হক।তিনি একাই ওই ফার্মে থেকে কাজ করতেন। রোববার সকালে খবর পান তার ফার্মের পিছনের মরদেহ পড়ে আছে। এসে দেখেন তার কর্মচারি। পরে পুলিশকে জানানো হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy