সাম্য হত্যার বিচার দাবিতে মাটিরাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতি এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ

2025-05-18T19:50:36+00:00
2025-05-18T19:50:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাম্য হত্যার বিচার দাবিতে মাটিরাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ১০১)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতি এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সকল আসামিকে গ্রেফতারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) দুপুরে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ গেইট সংলগ্নে ছাত্রদল নেতা সাম্যের হত্যাকান্ডে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠ বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব নাজিউর রহমান মঞ্জু, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুর রহমান রানা, পৌর ছাত্রদল নেতা শাহিন আলম, দিদার হোসেন, আসাদুল ইসলাম, নাজিম, মাটিরাঙ্গা কলেজ ছাত্রদল নেতা আরিফ কাজী, জালাল উদ্দিন লিয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy