টঙ্গী রেলওয়ে জংশন থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গী রেলওয়ে জংশন থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ সালমা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার

2025-05-18T20:04:28+00:00
2025-05-18T20:04:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গী রেলওয়ে জংশন থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ৪৬১)
X

টঙ্গী রেলওয়ে জংশন থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ সালমা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সন্ধ্যায় রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত সালমা শরিয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালি ঢালী কান্দি গ্রামের আজিজুল ঢালীর মেয়ে।

রেলওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মের দক্ষিণ পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

টঙ্গী রেলওয়ে ফাড়ির উপ পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy