চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকার জেরে হত্যা মামলায় নুর আমিন (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচ হাজার

2025-05-18T20:07:52+00:00
2025-05-18T20:07:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৮:০৭ পিএম   (ভিজিট : ২৪০)
X

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকার জেরে হত্যা মামলায় নুর আমিন (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান। দণ্ডিত নুর আমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারামপুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার রাজারামপুর মিস্ত্রিপাড়ার রমজান আলির খাবারের দোকানে যান আসামি নুর আমিন। পরে আসামির কাছে পাওনা ১৫৫ টাকা চায় রমজান আলি। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর আমিন কাঠের বেলুনি দিয়ে রমজানের আলীর মাথায় আঘাত করে। এক পর্যায়ে স্থানীয়রা তাকে আহত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

তিনি জানান, এ ঘটনায় স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। পরে আসামি আদালতে স্বীকারোক্তি দেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক ২০২০ সালের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। সব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy