নড়াইলে রেললাইনের পাশে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত অবস্থায় বিশ বছর বয়সী যুবকের মরদেহটির

2025-05-19T20:04:52+00:00
2025-05-19T20:04:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে রেললাইনের পাশে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৪৪)
X

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির সারুলিয়া গ্রামের রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত অবস্থায় বিশ বছর বয়সী যুবকের মরদেহটির অবশেষে পরিচয় মিলেছে। 

আজ সোমবার (১৯ মে) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। নিহত যুবকের নাম সোহানুর রহমান সজীব (২০)। সে জামালপুর জেলার সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলাম বাচ্চুর ছেলে।

পুলিশও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-নড়াইল-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মরদেহটির পরিচয় না পাওয়ায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর এর একটি দল লোহাগড়া থানায় এসে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করে ও পরিচয় শনাক্ত করতে সক্ষম হন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পরে পিবিআই ও থানা পুলিশ মরদেহটির পরিচয় শনাক্ত করে। মরদেহটি রেলের জায়গাতে পাওয়া গেছে যে কারণে জিআরপি পুলিশের খুলনা থানা কে অবহিত করা হলে তারা এসে মরদেহটি নিয়ে যায়। এ ঘটনায় জিআরপি থানা পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy