পুলিশের উচ্চপর্যায়ে আবারও বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি

2025-05-19T20:56:39+00:00
2025-05-19T20:56:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুলিশের উচ্চপর্যায়ে আবারও বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৩২৫)
X

পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

আজ সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

এর মধ্যে জিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের এ কে এম জহিরুল ইসলামকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে, সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনে পুলিশ সুপার, আরএমপির এস এম শফিকুল ইসলামকে জিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের এআইজি জান্নাতুল হাসানকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পাকশি রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. শাহাব উদ্দীনকে রাজশাহী রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ সদর দপ্তরের এআইজি আতিয়া হুসনাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলামকে রংপুর রেঞ্জে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), এসবির ‍পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে, নৌ পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার খন্দকার নুর রেজওয়ানা পারভীনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে এবং এসবির পুলিশ সুপার এ কে এম আক্তারজ্জামানকে এসবিতেই পিবিআইতে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে হিসেবে বদলি করা হয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy