যে মামলায় গ্রেফতার গায়ক নোবেল

বিনোদন প্রতিবেদক

বিনোদন

গায়ক মাঈনুল আহসান নোবেলকেনারী নির্যাতন মামলায়গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের

2025-05-20T14:58:58+00:00
2025-05-20T14:58:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে মামলায় গ্রেফতার গায়ক নোবেল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ২:৫৮ পিএম   (ভিজিট : ৩২৬)
X

গায়ক মাঈনুল আহসান নোবেলকে নারী নির্যাতন মামলায় গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, গতকাল ভুক্তভোগী নিজে বাদী হয়ে অপহরণ, জিম্মি করে বিয়ের প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণ করে আসছিল অভিযোগে মামলা দায়ের করে (মামলা নং ৩২)। ওই মামলায় গ্রেপ্তার নোবেলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, ভুক্তভোগী নারী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy