নগর ভবনের গেটে ইশরাক সমর্থকদের ‘জাদু প্রদর্শন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইশরাক হোসেনকে আদালতের রায় অনুযায়ী মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন

2025-05-20T15:17:52+00:00
2025-05-20T15:17:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নগর ভবনের গেটে ইশরাক সমর্থকদের ‘জাদু প্রদর্শন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৩:১৭ পিএম   (ভিজিট : ২৩৯)
X

ইশরাক হোসেনকে আদালতের রায় অনুযায়ী মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। আজও সকাল থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান করছেন ইশরাকের অনুসারীরা।

আজ মঙ্গলবার (২০ মে) ডিএসসিসি নগর ভবনের গেটে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন ইশরাকের অনুসারীরা। সেখানে চলছে জাদুর প্রদর্শনী। পাশাপাশি অস্থায়ী মঞ্চে বিভিন্ন শিল্পীকে গান পরিবেশ করতেও দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকেই নগর ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান।

ইশরাকের অনুসারীদের অবস্থানের কারণে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। যার কারণে আশপাশের সড়কেও যানজট দেখা দিয়েছে। শুধু তাই নয়, নগর ভবনের গেট বন্ধ করে অবস্থান নেওয়ায় নগর ভবন কেন্দ্রিক সব ধরনের নাগরিক সেবাও বন্ধ রয়েছে। 

আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় ‘আসিফের চামড়া, তুলে নেব আমরা’, ‘আসিফের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন।

ইশরাক হোসেনকে সমর্থন দিতে আসা বিএনপি নেতাকর্মীরা জানান, জনতার মেয়র ইশরাক ভাইকে অতি দ্রুত শপথ দিতে হবে। তার আগ পর্যন্ত নগরভবন অচল থাকবে। এই দাবি শিগগিরই মেনে নেওয়া না হলে, কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করব।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy